৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ফলাফল প্রকাশে আন্তরিকতা নিয়ে জোরেশোরে কাজ চলছে। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। এর মধ্যে থেকে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।